চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১শে অক্টোবর শনিবার সকাল ১১টায় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এদিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৯শে অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের কথা ছিল।
মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। ফলাফল জানতে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন ব্যবহার করে ওয়েবসাইটের ‘রেজাল্ট’ বিভাগ থেকে ফলাফলপত্র ডাউনলোড করতে পারবে।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য ঐঝঈ লিখে একটি ফাঁকা জায়গা দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ- ঐঝঈ উযধ ১২৩৪৫৬ ২০২৬ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
এদিকে, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১লা নভেম্বর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২রা জুলাই শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন
স্টাফ রিপোর্টার
২৮ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
