স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোট দেয়ার পর ইসরাইলের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ সময় নেতানিয়াহু অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল ভোট ‘চুরির চেষ্টা’ করছে। তবে কোন দলগুলো এমন চেষ্টা করছে, তা স্পষ্ট করে বলেননি তিনি।
এদিন আরব রাজনৈতিক দলগুলোরও সমালোচনা করেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তার দাবি, এসব দল ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্ব বিলুপ্ত করতে চায়।
নেতানিয়াহু আরও বলেন, নির্বাচনি প্রচারণার মাঠ বামপন্থি ও আরব দলগুলোর হাতে ছেড়ে দেয়া উচিত নয়।
ভোট ‘চুরির চেষ্টা’ হচ্ছে, অভিযোগ নেতানিয়াহুর
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
