ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী করেছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সুসজ্জিত ঢাক-ঢোলের সঙ্গে হাজার হাজার নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে র্যালীতে অংশগ্রহন করেন। মঙ্গলবার বিকালে নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপি কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে মহানগর যুবদলের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
এ সময় মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এনামুল হক আকন্দ লিটন, শামীম আজাদ প্রমূখ।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে পৃথক পৃথক আয়োজনে আসন্ন কমিটিতে পদপ্রত্যাশী হিসেবে নিজেদের অবস্থান জানান দিয়ে নগরীতে বর্ণাঢ্য র্যালী করেছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথক আয়োজনে কর্মসূচি পালন করেছেন দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর যুবদল।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। এজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করতে হবে।
ময়মনসিংহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী
ময়মনসিংহ প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
