বিদ্যুৎ না থাকায় সুপ্রিম কোর্টের বিচারকাজ ব্যাহত হয়েছে। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে টিভি মিডিয়ার ক্যামেরার লাইট জ্বালিয়ে ব্রিফিং করেন। চেম্বারে আইনজীবীদের অন্ধকারে বসে থাকতে দেখা যায়।
এদিকে, বিদ্যুৎ চলে যাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ ব্যাহত হয়েছে। আধা ঘণ্টা অপেক্ষার পরও বিদ্যুৎ না আসায় বিচারকাজ বন্ধ রাখা হয়। আজ আর ট্রাইব্যুনাল না বসার সিদ্ধান্তও নেয়া হয়।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, বিদ্যুৎ না আসায় ট্রাইব্যুনালের বিচারকাজ বন্ধ রাখা হয়।
