জরুরি বিজ্ঞপ্তিতে যা জানালো বিদ্যুৎ বিভাগ

ঢাকা-চট্টগ্রাম জাতীয় গ্রিডে বিপর্যয়

জরুরি বিজ্ঞপ্তিতে যা জানালো বিদ্যুৎ বিভাগ

ফন্ট সাইজ:

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। বাকী অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বিপর্যয় শুরু হয়।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এতে করে বিভিন্ন স্থানে ভোগান্তির সৃষ্টি হয়েছে। সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রেসক্লাবসহ মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই।