ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহ বিপর্যয় হয়েছে। মঙ্গলবার দুপুরে এ বিপর্যয়ের ঘটনা ঘটে। এজন্য আকস্মিক বিদ্যুৎ চলে যায়। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এতে করে বিভিন্ন স্থানে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের দায়িত্বশীলরা বলেন, ‘এখনো পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি।’
এদিকে, দুপুর পৌনে ২টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মানবজমিনকে বলেন, আমরা কাজ করছি। তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সচিব ও মন্ত্রী পর্যায়ে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। কী কারণে এই বিপর্যয় তা জেনে কিছুক্ষণের মধ্যে প্রেস রিলিজ দেয়া হবে।
