ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গুয়াহাটির
একটি হোটেলে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটছে। এতে অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার জিএস রোডের হোটেল বিলাস ইনে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে । এই ঘটনায় পুলিশ দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
গোলাগুলির ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক হেলেনা ভারালি, তার ছেলে দেবর্ষী কাশ্যপ এবং তার গাড়ির চালক। আরেক আহত নারায়ণ দাসসহ তিনজন গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ গোলাগুলির ঘটনাটির পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে এবং প্রাথমিক অনুসন্ধানে সম্পত্তির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধকে এর সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করছে।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, গোলাগুলির আগে চারজন হোটেলে এসেছিলেন।
জানা গেছে, এই ঘটনায় সাত রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার ক্রম এবং এতে জড়িতদের পরিচয় ও ভূমিকা তদন্তাধীন রয়েছে।
পুলিশ কমিশনার পার্থ সারথি মহান্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আসামে হোটেলে ৬ জনকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ৪৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
