ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। সোমবার দুপুরে নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। আগুনে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন বলেন, ‘আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সংবাদ পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট যোগ দিচ্ছে।’
