রাহুল গান্ধীর গাড়িবহরের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

রাহুল গান্ধীর গাড়িবহরের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

ফন্ট সাইজ:

ভারতের উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজ্যের রাজধানী লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়িগুলো গাড়িবহরের পেছনের দিকে ছিল। তবে রাহুল গান্ধী নিরাপদে আছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এ ঘটনায় বেম কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দলীয় কর্মী ও নিরাপত্তাকর্মীরা রয়েছেন।

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অ্যাম্বুলেন্সটি ডানদিকের দ্রুতগামী লেনে ছিল এবং অন্য লেনগুলোতে অনেক গাড়ি একসঙ্গে জড়ো হয়েছিল। ভিডিওতে আরও দেখা যায়, সংঘর্ষের কারণে একটি স্করপিও এসইউভির সামনের অংশ দুমড়ে-মুচড়ে অ্যাম্বুলেন্সের সামনে এসে থেমে যায়। সোমবার সকালে লখনউ বিমানবন্দরে অবতরণ করেন রাহুল গান্ধী। সুলতানপুরে একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে তার হাজিরা দেয়ার কথা ছিল।

২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে এক প্রচারণায় তৎকালীন বিজেপি প্রধান অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছিল। সোমবার ওই মামলার রায় ঘোষণার কথা থাকায় আদালতে তার সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন ছিল।