ডি-থ্রি’র শুরু ও শেষ বরিশালে

ডি-থ্রি’র শুরু ও শেষ বরিশালে

ফন্ট সাইজ:

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি-থ্রি ট্রফি টি-টোয়েন্টি। ছয় দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৫ই ডিসেম্বর, পর্দা নামবে ৩১শে ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে। টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল- দুটিই হবে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে। তবে শুরুতে ভেন্যু হিসেবে খুলনার নাম থাকলেও শেষ পর্যন্ত সেখানে খেলা হচ্ছে না। সময়মতো সংস্কারকাজ শেষ না হওয়ায় খুলনার পরিবর্তে ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বরিশাল ও মিরপুর- এই দুই ভেন্যুতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ১৫ই ডিসেম্বর উদ্বোধনী দিনে বরিশালে মুখোমুখি হবে একমি ও ফরচুন। পরদিন মিরপুরে ওয়ালটন ও সেভেন রিংস সিমেন্টের ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকার পর্ব। লীগ পর্বের খেলা চলবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত। এরপর ২৭শে ডিসেম্বর বরিশালে শুরু হবে প্লে-অফের লড়াই। দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল। একই দিন প্রথম কোয়ালিফায়ারে লড়বে তালিকার শীর্ষ দুই দল। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৯শে ডিসেম্বর। দুই কোয়ালিফায়ারের বিজয়ী দলকে নিয়ে ৩১শে ডিসেম্বর হবে ফাইনাল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ২০২৭ সালের ১লা জানুয়ারি। ডি-থ্রি ট্রফিতে অংশ নেবে- একমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। নতুন এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার মধ্যদিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে যুক্ত হচ্ছে আরেকটি আসর।
প্লে-অফ

**২৭শে ডিসেম্বর**
- এলিমিনেটর: পয়েন্ট তালিকার তৃতীয় বনাম চতুর্থ দল, সকাল ১১টা, বরিশাল
- প্রথম কোয়ালিফায়ার: প্রথম বনাম দ্বিতীয় দল, বিকাল ৩টা ৩০ মিনিট, বরিশাল
**২৯শে ডিসেম্বর:** দ্বিতীয় কোয়ালিফায়ার, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল
**৩১শে ডিসেম্বর:** ফাইনাল, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল
**রিজার্ভ ডে:** ১লা জানুয়ারি ২০২৭

ডি-থ্রি ট্রফি টি-টোয়েন্টির সূচি
১৫ই ডিসেম্বর: একমি বনাম ফরচুন, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল
১৬ই ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর
১৭ই ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার, সকাল ১১টা, মিরপুর
১৯শে ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল
২০শে ডিসেম্বর: একমি বনাম ওয়ালটন, দুপুর ২টা ৪৫ মিনিট, মিরপুর
২১শে ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর
২২শে ডিসেম্বর: একমি বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর
২৪শে ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর
২৫শে ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন, সকাল ১১টা, মিরপুর