হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আরও এক ভারতীয় নিখোঁজ। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। হরমুজ প্রণালী দিয়ে ভারতের গুজরাটের কান্ডালা বন্দরে আসছিল ‘ময়ুরী নারী’ নামের থাইল্যান্ডের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ। সংবাদ সংস্থার খবর, জাহাজটি বহু অতিপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। সেসময় আচমকা সেটির উপর হামলা হয়েছে। সঙ্গে সঙ্গে জাহাজটিতে আগুন ধরে যায়। অধিকাংশ নাবিক জাহাজ থেকে ঝাঁপ দেয়। তাদের ওমানের নৌ বাহিনী উদ্ধার করেছে। তিন জন জাহাজে আটকে পড়ায় মারা গিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতে বাণিজ্যিক জাহাজগুলিকে সামরিক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনায় ভারত নিন্দা জানাচ্ছে। এই সংঘাতের প্রাথমিক পর্যায়ে একাধিক আক্রমণে ভারতীয় নাগরিকসহ বহু মূল্যবান জীবন ইতিমধ্যেই হারিয়েছে।
ভারত পুনর্ব্যক্ত করেছে যে, বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক ক্রু সদস্যদের জীবন বিপন্ন করা এড়ানো উচিত।
ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালীতে একটি একটি পণ্যবাহী জাহাজে হামলার কথা স্বীকার করেছে। ইরান অবশ্য হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলে আগেই সতর্কতা জারি করেছে।
হরমুজে ভারতগামী জাহাজে মিসাইল হামলা, ভারতের নিন্দা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ১৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
