ফের ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলা

ফন্ট সাইজ:

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই ওমান উপকূলে ফের একটি জাহাজে হামলার খবর সামনে এসেছে। আক্রান্ত জাহাজটি ভারতীয়। জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তারা সকলেই সুস্থ আছেন, কারও আহত হওয়ার খবর নেই। ওমানের শিনাস বন্দরের কাছে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আক্রান্ত জাহাজটির নাম এমটি জলবীর। জাহাজের ফানেল এবং ইঞ্জিন রুমে আগুন লেগেছে বলেও জানা গেছে।

গত চার দিনের মধ্যে এটি তৃতীয় বড় হামলা বলে জানা যাচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী একটি জাহাজ ‘জলবীর’ এর ওপরে তারা হামলা চালিয়েছে। এর আগে, বুধবার অন্য একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলা হয়েছিল, যাতে মৃত্যু হয় তিন ভারতীয় নাবিকের। বুধবারের হামলায় নিহত ওই ভারতীয় নাবিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। এটি নিয়ে চলতি সপ্তাহে তিনটি জাহাজের ওপরে হামলা চালালো মার্কিন বাহিনী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন