সেরা অভিনেত্রী হলেন জাইনীন

সেরা অভিনেত্রী হলেন জাইনীন

ফন্ট সাইজ:

রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেত্রীর (আন্তর্জাতিক ফিচার) পুরস্কার জিতেছেন বাংলাদেশের জাইনীন করিম চৌধুরী। উৎসবটি ৮ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর টরন্টোতে অনুষ্ঠিত হয়। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ জাইনীন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। বিচারকরা তার অভিনয়ের নির্ভীকতা ও শারীরিক তীব্রতার কথা আলাদা করে উল্লেখ করেছেন।