সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘটনাটিকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন এই অভিনেতা। আসিফের উদ্দেশ্যে তিনি লেখেন, আসিফ, তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ্ ভালো রাখুন তোমাকে। শনিবার ভোরে রাজধানীর মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।
আসিফকে নিয়ে উদ্বিগ্ন ওমর সানী
স্টাফ রিপোর্টার
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
