গুঞ্জন নিয়ে যা বললেন বাপ্পি

গুঞ্জন নিয়ে যা বললেন বাপ্পি

ফন্ট সাইজ:

বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক বাপ্পি চৌধুরী। দুর্গাপূজার সময় পরিবারের সঙ্গে তোলা ছবি ও ভিডিওতে এক নারীর উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় এ আলোচনা। বিষয়টি পরিষ্কার করে বাপ্পি জানান, ওই নারী তার স্ত্রী নন, পরিবারের সদস্য। বিয়ে করলে গোপনে নয়, সবাইকে জানিয়েই করবেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসায় সময় দিচ্ছেন বাপ্পি চৌধুরী।