দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘প্রতাপ’-এ পুনমের চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমায় তার প্রথম ঝলক। বিশ্বাসভঙ্গ, আত্ম-অনুসন্ধান ও নিজের শক্তি আবিষ্কারের গল্পে এগোবে পুনমের যাত্রা। সচিন সরাফ পরিচালিত সিনেমাটিতে এশার সঙ্গে রয়েছেন- অমিত সাধ, তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজি। আগামী ২০শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এশা অভিনীত এ সিনেমাটি।
দীর্ঘ বিরতির পর ফিরছেন এশা
বিনোদন ডেস্ক
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
