বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন- তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নয়, একটু ভিন্ন। এটি তার কথা-বার্তা, বক্তব্যে ইতিমধ্যে প্রমাণ করেছেন। জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। এর আগে এই ধরনের প্রধানমন্ত্রী ছিলেন না। গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন- তারেক রহমান ১ মাস হয়নি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। ইতিমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে যে, তারেক রহমানের পক্ষে সম্ভব এই দেশ পরিচালনা করা। এজন্য তারেক রহমান তার ভাষণে বলেছেন, আমি বিএনপি’র প্রধানমন্ত্রী না, কোনো গোষ্ঠীর না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড একটি গোষ্ঠীর জন্য না, বাংলাদেশের মানুষের জন্য। ফ্যামিলির মধ্যে যিনি গৃহিণী তার নামে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান টেস্ট করার জন্য এর কার্যক্রম শুরু করেছেন। আমাদের নির্বাচনের ওয়াদা ছিল বলেই তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য তিনি বলেন, নিজেদের ছোট মনে করার সুযোগ নেই। আমাদের বিএনপি’র রাজনীতি সকল ধর্মের প্রতি সম্মান। সবাইকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি। যারা মুখে ইনসাফ-ন্যায়ের কথা বলে, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেন নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনসাফের রাজনীতি হয়েছিল। মন্ত্রী আরও বলেন, দেশ পরিচালনা করা একটা কঠিন দায়িত্ব। দেশের নেতৃত্ব দেয়া, দেশের দায়িত্ব গ্রহণ করে জনগণের পাশে থেকে কাজ করা। এ দায়িত্বটুকু পালন করতে গেলে সজাগ এবং সতর্ক থাকতে হবে। তারা ন্যায়ের রাজনীতি করেন নাই। তারা দেশের মানুষকে জিম্মি করে রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করছেন। ইনসাফের রাজনীতি সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছিল। এ সময় লক্ষ্মীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শঙ্কর মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাবিবুর রহমানসহ আরও অনেকে।
লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী
তারেক রহমান বিএনপি’র নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
