টঙ্গীতে ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর

ফন্ট সাইজ:

টঙ্গীতে মাছ ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে বেধড়ক পিটিয়েছে ব্যবসায়ী। এতে ক্রেতা অপু (২৫) আহত হয়। এ ঘটনায় এই এলাকার ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি ঘটে শুক্রবার টঙ্গী সিটি কর্পোরেশন জোন-১ সাবেক পৌরসভার সামনে শফিউদ্দিন বিজনেস কমপ্লেক্স কাঁচা বাজারে।

প্রত্যক্ষদর্শী ক্রেতা অপু জানায়, শুক্রবার সকাল ৯টায় শফিউদ্দিন মাছ বাজার থেকে তিন কেজি ওজনের একটি ব্রিগেড মাছ ক্রয় করেন। ক্রেতা অপু বাহিরে এসে ডিজিটাল পাল্লায় ওজন দিলে আধা কেজি (৫০০) গ্রাম মাছ কম পায়। এ বিষয়ে মাছ বাজারের মইনুদ্দিন বাবা মৎস্য আড়তদার শফিকে জিজ্ঞেস করলে শফিক উল্টো তার উপরে ক্ষিপ্ত হয়ে। ক্রেতা অপু প্রতিবাদ করলে শফির ছেলে আফজাল ও তার সহকারি মিন্টু, আশরাফসহ কয়েকজন মিলে ক্রেতা অপুকে বেতড়ক মারধর করে। এতে সে রক্তাক্ত জখম হয়।

এ ঘটনা আশেপাশের লোকজন দেখে অপুকে তাদের হাত থেকে রক্ষা করে। ওই সময় বাজারে থাকা অন্যান্য ক্রেতারা প্রতিবাদ করলে তাদের উপরে উত্তেজিত হয় শফি ও তার সাঙ্গপাঙ্গরা। এই মার্কেটে মাছ, মাংস ও মুরগি ক্রয় করতে আসা ক্রেতারা ঘটনা দেখে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ক্রেতা হাসান জানান এই বাজারে মাছ, মাংস ও মুরগি ব্যবসায়ীরা প্রতিটি ক্রেতাকে ওজনে কম দেয়। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের উপরে উল্টো আক্রমণ করে। তাদের ভয়ে অনেকেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না।

এ ব্যাপারে এই বাজারের মৎস্য ব্যবসায়ী আজগরের সাথে কথা বললে তিনি বলেন, এই এই কাজটি করা ঠিক হয়নি। যারা করেছে অত্যন্ত নিন্দনীয় এবং ন্যক্কারজনক হয়েছে। ক্রেতাকে ওজনে কম দিয়ে তার উপরেই উল্টো ক্ষমা না চেয়ে উল্টো মারধর করা হয়েছে এটা মেনে নেওয়ার মতো না।