বিএনপি’র সদ্য প্রয়াত বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মার নামাজের পরে রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৬ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
