নতুন করে হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনায় আঘাতের হুমকি ইরানের

নতুন করে হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনায় আঘাতের হুমকি ইরানের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা, আন্ডারসি ক্যাবল, ডেটাসেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রে আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এই হুঁশিয়ারি দেন। ইরানের নিরাপত্তা প্রধানরা জানান, ডনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু আবারও হামলা চালালে তেহরানের কোনো ‘রেড লাইন’ থাকবে না। এ খবর প্রকাশ করেছে অনলাইন গার্ডিয়ান।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যৌথ হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই হামলার সময় ও উদ্দেশ্য নিয়ে আলোচনার জন্য ইসরাইলে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে বুধবার হরমুজ প্রণালিতে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৩.৪ ডলারে (প্রায় ১৩ হাজার ৬০০ টাকা) পৌঁছেছে। নভেম্বরের মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

ইরানের বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে এবং বিশ্ব অর্থনীতি চরম মন্দার মুখে পড়বে। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে হরমুজ প্রণালিতে অচলাবস্থা নিরসন এবং পারমাণবিক ইস্যুতে আলোচনার প্রস্তাবও দিয়েছে তেহরান।