ট্রাম্প প্রশাসন ছাড়লেন শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা ক্যালি মিনস

ট্রাম্প প্রশাসন ছাড়লেন শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা ক্যালি মিনস

ফন্ট সাইজ:

ট্রাম্প প্রশাসনের ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ (এমএএইচএ) এজেন্ডার অন্যতম সমর্থক ক্যালি মিনস জ্যেষ্ঠ স্বাস্থ্য উপদেষ্টার পদ ছেড়েছেন। মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে তার এই পদত্যাগ খাদ্য নীতি পরিবর্তনের ধীরগতি এবং কীটনাশক ব্যবহারের মতো বিষয়গুলোতে প্রশাসনের অবস্থানের প্রতি এমএএইচএ সমর্থকদের অসন্তোষকেই সামনে এনেছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মিনস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি খাদ্য নির্দেশিকার সংস্কার, সাইকেডেলিক থেরাপির অগ্রগতি এবং খাদ্য কোম্পানিগুলোকে স্বেচ্ছায় ক্ষতিকারক উপাদান সরাতে প্রশাসনের নানা উদ্যোগের প্রশংসা করেন।

গত ফেব্রুয়ারিতে আগাছানাশক গ্লাইফোসেটের দেশীয় উৎপাদন বাড়াতে ট্রাম্পের নির্বাহী আদেশের পর এমএএইচএ সমর্থকদের সঙ্গে প্রশাসনের উত্তেজনা বাড়ে। তারা দাবি করেন, কীটনাশক মানুষকে অসুস্থ করছে। তবে কৃষকদের মতে, এটি সীমিত করলে খাদ্যের দাম বাড়বে। এর আগে ট্রাম্প মিনসের বোন ক্যাসি মিনসকে সার্জন জেনারেল পদে মনোনয়ন দিলেও সিনেটে তা আটকে যাওয়ায় পরে প্রত্যাহার করা হয়।