হিমছড়ি সৈকতে ৫ পর্যটকের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে ৫ পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে বুধবার বিকালে তিনজন, বৃহস্পতিবার সকালে একজন ও সন্ধ্যায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ওসি এ কে ফজলুল হক ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত ৫ পর্যটক হলেন, রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকার মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২), চট্টগ্রামের হারুনুর রশিদ (২৫) ও ঢাকার আজিমপুরের বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দু’টি গ্রুপ সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমেছিল। পাঁচজন ঢেউয়ের তোড়ে ভেসে যান। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়। দু’জন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে ও সন্ধায় দু’জনের লাশ উদ্ধার করা হয়।