পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটাররাও অসহায় ছিল

কোচ মাইক হেসন বললেন

পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটাররাও অসহায় ছিল

ফন্ট সাইজ:

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চার অভিষিক্ত ক্রিকেটার নিয়ে একাদশ সাজায় পাকিস্তান। তাদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। টাইগার পেসার নাহিদ রানার তোপে পড়ে দ্রুত সাজঘরে ফেরেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন ১১৪ রানের লজ্জার রেকর্ড গড়ে পাকিস্তান। পরে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে সফরকারীরা। হারের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের হেড কোচ মাইক হেসন বলেন, কেবল তরুণরা নয়, অভিজ্ঞদের ব্যর্থতাতেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। হেসন বলেন, ‘সত্যি বলতে আমাদের ব্যাটিং পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। শুধু তরুণদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের অভিজ্ঞ ব্যাটাররাও ভালো বোলিংয়ের সামনে অসহায় ছিল। আমরা নিজেদের গুটিয়ে নিয়েছিলাম যা ভুল ছিল।’
আগামীকাল মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। সেই ম্যাচে টাইগাররা জিততে পারলে এক দশক পর আবারও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয়ের স্বাদ পাবে। তবে এ ম্যাচে ঘুওে দাঁড়ানো আশা পাকিস্তান কোচের। হেসন বলেন, ‘তরুণদের শেখার সুযোগ দিতে হবে। আমরা চাইলেই তারা অভিষেকে সেঞ্চুরি করবে না, তাদের কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়েই বড় হতে হবে। আগামী কয়েক দিন আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে। দ্বিতীয় ম্যাচে আমরা মোটেও নিজেদের ছোট করে দেখবো না। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে টিম এফোর্ট দিতে হবে।’
পাকিস্তানের ব্যাটারদে গুড়িয়ে দেয়া নাহিদ রানার প্রশংসা করেন হেসন। বাংলাদেশের এই পেসারকে নিয়ে হেসন বলেন, ‘নাহিদ রানা ব্যতিক্রমী বোলিং করেছে। ও ম্যাচে আসার আগ পর্যন্ত আমরা ঠিকঠাকই এগোচ্ছিলাম। কিন্তু ও এসে পুরো খেলাটাই বদলে দিলো। গতির সঙ্গে ও উইকেটের বাউন্স ও বৈচিত্র ছিল-যা প্রশংসনীয়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন