টেস্ট সিরিজের আগে বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে সেঞ্চুরি করেন কালাম সিদ্দিকী অলিন।
টস জিতে আগে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমে মাহফিজুল ইসলাম রবিন ৮ বলে ৪ রান করে ফেরেন। এক প্রান্ত আগলে খেলেন জিসান আলম। ১০০ বলে ৮৬ রান করে সেঞ্চুরির কাছে গিয়েও থামতে হয় তাকে। তিনে নামা ইফতেখার হোসেন ইফতি ৬২ বলে করেন ১৮। নএরপর দলের হাল ধরেন চারে নামা অলিন। ১৬৪ বলে ১০২ রানে অপরাজিত আছেন তিনি। অধিনায়ক জাকের আলী অনিক ৪৮ বলে ৩০ রান করে আউট হন। ক্রিজে আছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ৮১ বলে ৩১ রানে অপরাজিত। ৮০ ওভারে ৪ উইকেটে ৩০৬ রান তুলেছে বিসিবি একাদশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জশুয়া বিশপ নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন জেডন সিলস ও জোমেল ওয়ারিকান। আগামী ২৮শে অক্টোবর মিরপুরে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
