ভুয়ার পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ প্রয়োজন
ফাইল ছবি

সাজেকে সংঘর্ষ প্রসঙ্গে জামায়াত আমীর

ভুয়ার পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ প্রয়োজন

ফন্ট সাইজ:

ভুয়ার পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাঙামাটির সাজেকে সংঘর্ষ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুর ২টা ১৪ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ওই পোস্টে জামায়াত আমীর বলেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন’—উল্লেখ করে ওই পোস্টে আহ্বান জানান তিনি।