দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে শ্রীলেখার প্রতিবাদ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে শ্রীলেখার প্রতিবাদ

ফন্ট সাইজ:

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা ঘিরে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ধর্মের নামে মানুষের জীবন ও স্বাধীনতা কেড়ে নেওয়ার বিরুদ্ধে সরব হয়ে যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে ভালোবাসা, মানবিকতা ও ধর্মীয় মৌলবাদ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন অভিনেত্রী। শ্রীলেখা জানান, প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতির এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রোবট তৈরিতে মানুষ যখন নতুন নতুন সাফল্য অর্জন করছে, তখনও ধর্মের নামে মানুষের অধিকার হরণ করার ঘটনা ঘটছে। সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে বলে জানান তিনি।

অভিনেত্রীর মতে, ভালোবাসাই মানুষের কাছে সবচেয়ে বড় সত্য। ধর্মের মূল শিক্ষার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকলেও ধর্মের নামে ঘৃণা, ভয় ও হিংসা ছড়ানোর প্রবণতা মানবসৃষ্ট। ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিস্টধর্ম—কোনো ধর্মের পরিচয়েই মৌলবাদ ও উগ্রতাকে সমর্থন করেন না। শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি শ্রীলেখা। মানুষের অধিকার লঙ্ঘনের ঘটনায় যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি বাস্তবে সেই প্রতিবাদের কতটা প্রতিফলন ঘটে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের অনুভূতির কথা জানিয়ে অভিনেত্রী বলেন, পৃথিবীতে ঘটে যাওয়া নিষ্ঠুর ঘটনাগুলো তাকে সহজে স্বাভাবিক হতে দেয় না।