খুলনায় রাস্তায় পড়ে ছিলো গুলিবিদ্ধ যুবকের লাশ

খুলনায় রাস্তায় পড়ে ছিলো গুলিবিদ্ধ যুবকের লাশ

ফন্ট সাইজ:

খুলনায় রাস্তায় পড়ে থাকা ২৭ বছর বয়সী গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মো. তুষার। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি করলে তুষারের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে সদর থানা পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুলনা থানার এসআই মো. শাহা আলম বলেন, নিহত যুবক কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। প্রতিপক্ষ গ্রু‌পের গুলিতে তার মৃত্যু হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।