ছাতক সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারা বাজার) আসনের সংসদ সদস্য জননেতা কলিম উদ্দীন আহমদ মিলন বলেছেন, সিলেটে ছাতকবাসীর ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছাতক সমিতি সিলেট। তিনি ইফতার মাহফিল পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন অধ্যয়ন করা আমাদের জন্য জরুরি। রমজান আমাদেরকে সংযম ও ত্যাগের শিক্ষা দেয়।

তিনি রমজান মাসের আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এমপি কলিম উদ্দীন আহমদ মিলন মঙ্গলবার নগরীর মদিনা মার্কেটস্থ অভিজাত রেস্টুরেন্ট হোটেল গ্র্যান্ড আক্তার এর প্যানারোমা রেস্টুরেন্টের হলরুমে ছাতক সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছাতক সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও যুগ্ম সম্পাদক রাহেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছাতক, জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি, ছাতক সমিতির উপদেষ্টা নাসিম হোসাইন, উপদেষ্টা আ.ন.ম ওহিদ কনা মিয়া, উপদেষ্টা রুহুল ফারুক, আজীবন সদস্য, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইউকে’র সাধারণ সম্পাদক জাহিদপুর উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও শেষে দোয়া পরিচালনা করেন প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম তারেক, সহ-সভাপতি নুরুল আলম, আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমদ, যুগ্ম সম্পাদক উবায়দুল হক শাহীন, যুগ্ম সম্পাদক এস এম আমজাদ, প্রচার সম্পাদক জিতু মুন্না। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ আল মামুন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন