মালদ্বীপকে হারিয়ে সেই ভারতের সামনে বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

মালদ্বীপকে হারিয়ে সেই ভারতের সামনে বাংলাদেশ

ফন্ট সাইজ:

চেনা আঙিনায় বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠলেন বাংলাদেশের নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির লীগ পর্বের শেষ ম্যাচে গতকাল মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। তবে ফাইনালের আগে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ভালোই ধারণা পেয়েছে বাংলাদেশ। লীগ পর্বে ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরেছিল তারা।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। একই মাঠে আজ দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল। মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে ১৬ গোল করে লাল-সবুজের মেয়েরা। বিপরীতে হজম করে মাত্র পাঁচ গোল। বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ান স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। এই অর্ধে বাংলাদেশের জালে ১৫ বার বল পাঠায় তারা। বাংলাদেশও আক্রমণের ধার ধরে রেখে আরও ১৬ গোল করে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষ পর্যন্ত ১৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আট গোল করেন সানজিদা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। মিষ্টি খাতুন ও সাকিবা শাম্মী করেন চারটি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশির অবদান তিন গোল। অন্যদিকে মালদ্বীপের হয়ে একাই লড়াই করেন ফাতিমাথ জুনা। তিনি করেন সর্বোচ্চ নয় গোল। নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে কিছুটা চাপে পড়ে দল। তবে লীগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে হারিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকেরা। অন্যদিকে দিনের অপর ম্যাচে নেপালকে ২৬-১১ গোলে হারিয়ে তিন ম্যাচের সব কটিতে জিতে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে ভারতকে কঠিন প্রতিপক্ষ মানছেন বাংলাদেশের