নরসিংদীর রায়পুরায় অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নারী উদ্যোক্ত্য জান্নাতুল হক শাপলা। ভবন নির্মাণে ৩ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৫৫৪ টাকা ৫৬ পয়সা চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। নরসিংদী স্থানীয় সরকার বিভাগ ২০২৮ সালের ২৯শে ফেব্রুয়ারির মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করবে। মঙ্গলবার দুপুরে অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি’র সহধর্মিণী সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা।
উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক রাশেল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান নিশ্চিত করতে হবে এবং অনুমোদিত নকশা ও প্রকৌশলগত নির্দেশনা অনুসরণ করে কাজ সম্পন্ন করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ভবনটির স্থায়িত্ব ও নির্মাণের গুণগতমানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী ২০২৮ সালের ২৯শে ফেব্রুয়ারির মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কাজের অগ্রগতি নিয়মিত তদারকি এবং নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন- রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া ও সাবেক সেক্রেটারি আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক আহবায়ক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা মহিলাদলের সভানেত্রী আফরিনা আসাদ, অলিপুরা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মুকলেছুর রহমান মুক্তার।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্যসচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হান্নান মোল্লা ও সদস্য সচিব মইনুল সরকার, উপজেলা তাঁতী দলের সভাপতি হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ ও সদস্য সচিব শহীদুল ইসলাম, রায়পুরা তাঁতীদলের সভাপদি ডা. শহিদুল ইসলাম চান মিয়া ও সদস্য সচিব মো. বাদল মিয়া, অলিপুরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উসমান মিয়া, সেক্রেটারি মজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
