দৌলতপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ভূরকাপাড়া এলাকার ঈদগাহ সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের সদস্যরা।

স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তির বয়স ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে হতে পারে। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে। পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশের ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।