নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের আপীল বিভাগের চেম্বার আদালত এ তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত তারিখ অনুযায়ী, নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি হবে আগামী ১৭ই নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার ২৪শে নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার ১লা ডিসেম্বর। তিনটি মামলাই দেশের আলোচিত হত্যা মামলা।
এর আগে, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস এই তিন মামলার আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগের কথা জানিয়েছেন।
সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলা: আপিল শুনানির তারিখ নির্ধারণ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬, ২ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
