বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।