বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সাইদা কামাল কবি সুফিয়া কামালের মেয়ে। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বেসরকারি প্রতিষ্ঠান আমরাই পারি–এর চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন।
সাইদা কামাল দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাকে। সেখানেই তার মৃত্যু হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সাইদা কামাল তার বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কর্মরত ছিলেন। এ অবদানের জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র লাভ করেন।
