বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে ব্যবস্থা নেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে ব্যবস্থা নেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ফন্ট সাইজ:

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে ইসরাইলকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানান। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের আমেরিকান ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর একদল ব্যক্তির হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর রুবিও এ মন্তব্য করেন। শুক্রবার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় আহতদের মধ্যে লেভিনও ছিলেন। রুবিও বলেন, আমরা এসব দৃশ্য এবং যা দেখছি তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

আমরা ইসরাইলিদের এসব দমনে ব্যবস্থা নিতে বলেছি এবং তাদের কাছে এই দাবি অব্যাহত রাখব। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী জানান, অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক এবং ফরাসি এক মেয়রের ওপরও হামলা হয়েছে। ইসরাইলি বসতি স্থাপনকারী পর্যবেক্ষক গোষ্ঠী ‘য়েশ দিন’-এর তথ্যমতে, গত ২৭শে সেপ্টেম্বর বার্ষিক জলপাই তোলার মৌসুম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলায় জড়িত ছিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা।