শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনি গ্রেপ্তার

‘ধর্ম অবমাননার’ অভিযোগ এনে পিটিয়ে হত্যা

শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলায় পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, যৌথ অভিযান চালিয়ে আমিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেবহাটায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগ এনে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে পারুলিয়ার ফজলুল হক আমিনিকে প্রধান আসামি করা হয়।