নগদ-এ দুর্গাপূজার কেনাকাটায় শ্রীলংকা বেড়ানোর সুযোগ

নগদ-এ দুর্গাপূজার কেনাকাটায় শ্রীলংকা বেড়ানোর সুযোগ

ফন্ট সাইজ:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সারা দেশের গ্রাহকদের আনন্দের মাত্রাকে দ্বিগুণ করতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবকে আরও আনন্দময় ও বর্ণিল করতে কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক অফারের পাশাপাশি ঢাকা-শ্রীলঙ্কা-ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ দিচ্ছে। সঙ্গে ইলেকট্রিক স্কুটির-এর মতো আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে নগদ।

ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্ট আউটলেট থেকে ‘নগদ বাংলা কিউআর’-এর মাধ্যমে নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে দশ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করা গ্রাহকরা প্রতি সপ্তাহে ‘ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা’রিটার্ন এয়ার টিকেট জেতার সুযোগ পাবেন। দিনে মোট পাঁচ হাজার টাকা বা তার বেশি লেনদেনে প্রতিদিন থাকছে ‘ঢাকা–কক্সবাজার–ঢাকা’ রিটার্ন এয়ার টিকেট। এ ছাড়া এক সপ্তাহে দশ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকরা প্রতি সপ্তাহের মেগা বিজয়ী তালিকায় অন্তর্ভুক্ত হবেন, যেখানে একজন বিজয়ী পাবেন একটি ইলেকট্রিক স্কুটি।
পোশাক, জুতা, অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ ও সুপারস্টোর – নির্দিষ্ট এসব ক্যাটাগরিতে মোট কেনাকাটার ওপর ভিত্তি করে মেগা রিওয়ার্ডকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে নগদ।
স্বচ্ছ ও দৈবচয়ন প্রক্রিয়ায় মেগা বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ একটিই মেগা পুরস্কার জিততে পারবেন। সফল লেনদেনের পর তাৎক্ষণিক ক্যাশব্যাক স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তবে হিসাবের সীমা বা কারিগরি জটিলতার কারণে ক্যাশব্যাক ব্যর্থ হলে ক্যাম্পেইন শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে তা পুনরায় প্রদান করা হবে।

একই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট পোশাক ও জুতার মার্চেন্ট আউটলেটে নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#)-এর মাধ্যমে ‘নগদ বাংলা কিউআর’ ব্যবহার করে সর্বনিম্ন দুই হাজার টাকা কেনাকাটায় মিলবে ১০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক দুটি লেনদেনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এ ছাড়া সুপারস্টোর, রেস্তোরাঁ কিংবা দারাজ, অথবা ডটকম (Othoba.com) ও কার্টআপ-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে নগদ-এর মাধ্যমে কেনাকাটা করলেও পাওয়া যাবে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
আয়োজনটি সম্পর্কে নগদ-এর মার্কেটিং বিভাগের প্রধান এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, “দুর্গাপূজা মানেই সনাতন ধর্মাবলম্বীদের জন্যে সীমাহীন আনন্দ, মেলবন্ধন ও উৎসব। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা উৎসবের আনন্দে থাকা মানুষের আনন্দকে দ্বিগুণ করতে চাই। পোশাক কেনাকাটা, রেস্তোরাঁয় খাওয়া কিংবা সুপারস্টোরে কেনাকাটা, সবখানেই তাৎক্ষণিক ক্যাশব্যাকের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ ও ইভি স্কুটির মতো সেরা পুরস্কার জেতার সুযোগ থাকছে। প্রতিটি লেনদেনকে সহজ, লাভজনক ও ক্যাশলেস করার মাধ্যমে আমরা গ্রাহকদের উৎসবের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”