দ্রুততম ফিফটির রেকর্ড ফ্রেজার ম্যাগার্কের

দ্রুততম ফিফটির রেকর্ড ফ্রেজার ম্যাগার্কের

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে ১৪ বলে ফিফটি করে দেশটির ঘরোয়া ক্রিকেটের যেকোনো ফরম্যাটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন জেইক ফ্রেজার ম্যাগার্ক। অ্যাডিলেডের ক্যারেন রোলটন ওভালে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। ৬৩ বলে ১০ চার ও ৯ ছক্কায় খেলেন ১২২ রানের ইনিংস।



দ্বিতীয় ওভারে ২২ ও চতুর্থ ওভারে ১৭ রান তুলে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন ফ্রেজার ম্যাগার্ক। ষষ্ঠ ওভারে হেইডেন কারকে ছক্কা ও চার মেরে ১৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এতে ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে করা নিজের ১৮ বলের লিস্ট ‘এ’ ফিফটির রেকর্ড ভাঙেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটি। ১১ বলে বিশ্বরেকর্ডটি এখনো বৈভব সূর্যবংশীর দখলে। ২০২৩ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন ফ্রেজার ম্যাগার্ক। এদিন সেঞ্চুরিতে পৌঁছাতে তার লাগে ৪৯ বল। ফ্রেজার ম্যাগার্কের ১২২, নাথান ম্যাকসুইনির ১০৬ ও জ্যাক লেহম্যানের ৫৮ রানে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৭ রান তোলে সাউথ অস্ট্রেলিয়া। জবাবে ২৭১ রানে গুটিয়ে যায় কুইন্সল্যান্ড। ১২৬ রানের বড় ব্যবধানে জেতে সাউথ অস্ট্রেলিয়া।
​