আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এ ম্যাচে টস করতে আসেননি নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার পরিবর্তে টস করতে আসেন তাওহীদ হৃদয়। বিসিবি সূত্রে জানা যায়, চোটের কারণে চোটের কারণে এই ম্যাচ খেলা হচ্ছে না লিটনের। বিসিবি’র ফিজিও বায়েজেদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন, পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
বায়েজেদুল বলেন, ‘লিটন ব্যথার কথা জানানোর পর গতকাল আমরা এমআরআই করিয়েছি। এমআরআইয়ের রিপোর্টে জানা গেছে, তার ডান হিপ জয়েন্টে কিছুটা সমস্যা আছে। তারপরও আজ লিটন ফিটনেস টেস্টে চেষ্টা করেছিল, দেখা যাক পারা যায় কি না। কিন্তু সে আমাদের প্রত্যাশিত ফিটনেসের মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’
আরও পড়ুন:
জিম্বাবুয়ের তিন ব্যাটারকে ফেরালেন তাসকিন
