নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বললেন মার্কিন কংগ্রেসম্যান, ‘ফিলিস্তিনি শিশুদের রক্ত তাঁর হাতে’

নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বললেন মার্কিন কংগ্রেসম্যান, ‘ফিলিস্তিনি শিশুদের রক্ত তাঁর হাতে’

ফন্ট সাইজ:

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা দায়মুক্তি নিয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক আলোকচিত্রীর ওপর হামলার ঘটনার পর তিনি এ অভিযোগ করেন। এক্সে দেয়া দুটি পোস্টে খান্না আলোকচিত্রী হেইডি লেভিনের ওপর হামলার বিষয়টি তুলে ধরেন। হামলাকারীদের আচরণ বর্ণনা করে তিনি বলেন, তারা তাকে তুলে আছাড় মেরেছে। এরপর আবারও ফেলে দিয়েছে এবং বার বার লাথি মেরেছে। ইসরাইলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে খান্না বলেন, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে অর্থায়নে ব্যবহৃত ইসরাইলকে দেয়া সহায়তা বন্ধ করতে হবে এবং এসব অস্ত্র বিক্রিও থামাতে হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

গত বছরের জুলাইয়ে নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন খান্না। সে সময় নিউইয়র্ক টাইমসের এক আলোকচিত্রীর সঙ্গে তাকেও পশ্চিম তীরের জানুতা এলাকায় বসতি স্থাপনকারীরা আটক করেছিল বলে জানান তিনি। খান্নার দাবি, ওই ঘটনার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে মিথ্যাবাদী বলেছিলেন।

নেতানিয়াহুর উদ্দেশে খান্না আরও বলেন, নেতানিয়াহু, আপনিই সেই মিথ্যাবাদী, যার হাতে ফিলিস্তিনি শিশুদের রক্ত লেগে আছে।