নিখোঁজের ৪ মাস পর হাত পা বাঁধা বৃদ্ধকে উদ্ধার

ফন্ট সাইজ:

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় সুপারি বাগান থেকে এক বৃদ্ধকে উদ্ধার করেছে এলাকাবাসী। পরে শশীভূষণ থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন থেকে দীর্ঘ ৪ মাস ধরে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। নিখোঁজ থাকার পর শশীভূষণ ৭নং ওয়ার্ডে একটি সুপারি বাগানে নিয়ে অজ্ঞাত অপহরণকারীরা বৃদ্ধকে মারধর শুরু করে। তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া করেন। জনতার তাড়া খেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে বৃদ্ধকে। অচেতন ও আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। তাকে শশীভূষণ থানা পুলিশের হেফাজতে ও নজরদারিতে রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।