পারিবারিক কলহের জেরে মাকে গলা কেটে হত্যা

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ সদরে পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী এক মা’কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষাণ্ড ছেলে। শুক্রবার ভোর রাতে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রেজিয়া খাতুন সদর উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে নুরু আলম (৪৬)কে গ্রেপ্তার করে। এ ছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি মা ও স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।