কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় একটি ডাম্প ট্রাক জব্দ করেছে বনবিভাগ। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর পুকুরিয়া কালুরপাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আবদুল কাইয়ুম, ইসমাইল হোসেন, আলী আহম্মদ ও ইলিয়াস হোসেনসহ বনবিভাগের অন্যান্য কর্মী অংশ নেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, উত্তর পুকুরিয়া এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে বেল্লাল উদ্দিন ওরফে বেল্লাল প্রফেসর জড়িত বলে অভিযোগ রয়েছে। ওই এলাকায় অভিযান চালিয়ে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার ডাম্প ট্রাক জব্দ
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১৭ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
