নাফ নদ থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদ সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

লাশের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আগের রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই মরদেহটি ভেসে বাংলাদেশের জলসীমায় চলে এসেছে।