অভিনেতা আজিজুল হাকিমের ৫০ বছরের অভিনয় জীবন এবার উঠে আসছে বইয়ের পাতায়। তার দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা ও সৃজনশীল কাজ নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে একটি প্রকাশনা সংস্থা। এতে মঞ্চ নাটক, টেলিভিশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন ও নির্দেশনার নানা অধ্যায় স্থান পাবে। ১৯৭৭ সালে মামুনুর রশীদের হাত ধরে আরণ্যক নাট্যদলে যুক্ত হয়েছিলেন তিনি। নিজের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি বইটি যত্নসহকারে প্রকাশ করতে চান এই অভিনেতা।
বইয়ে আজিজুল হাকিমের জীবনী
স্টাফ রিপোর্টার
১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
