বহুমুখী ব্যস্ততায় দেবশ্রী

বহুমুখী ব্যস্ততায় দেবশ্রী

ফন্ট সাইজ:

‘লাগে উরা ধুরা’খ্যাত কণ্ঠশিল্পী দেবশ্রী অন্তরা চাকরি ও সংগীত- দুই ক্ষেত্রেই সমানতালে এগিয়ে চলেছেন। বর্তমানে ব্র্যাকের ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনে সিনিয়র অফিসার হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি নাটকের গান, জিঙ্গেল ও শিশুতোষ ছড়াগান তৈরি করছেন। আন্তর্জাতিক সংগীত প্রকল্পেও যুক্ত হয়েছেন এই শিল্পী। চলতি বছর কনসার্টে মনোযোগ দেয়ার পাশাপাশি নিজের কথা ও সুরে মৌলিক গান প্রকাশ এবং বিভিন্ন ভাষায় গান গাওয়ার পরিকল্পনা রয়েছে তার।