স্টার সিনেপ্লেক্সে ‘স্ট্রিট ফাইটার’

স্টার সিনেপ্লেক্সে ‘স্ট্রিট ফাইটার’

ফন্ট সাইজ:

ভিডিও গেম থেকে বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্রিট ফাইটার’। আজ আন্তর্জাতিক মুক্তির সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। কিতাও সাকুরাই পরিচালিত অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করেছেন- নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি ও জেসন মোমোয়া। ধালসিম চরিত্রে থাকছেন ভারতীয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। মার্শাল আর্ট, রোমাঞ্চকর লড়াই এবং গেমের জনপ্রিয় চরিত্রগুলো নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করার প্রত্যাশা রয়েছে নির্মাতাদের।