সিনেমা নির্মাণের নামে ১৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। অভিযোগকারী তরুণ দাসের দাবি, ২০১৮ সালে সিনেমা তৈরির জন্য সোহমের প্রতিষ্ঠানকে অর্থ দিয়েও কাজ পাননি তিনি। ফেরত মেলেনি টাকাও। পাওনা চাইতে গিয়ে হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন তরুণ। এর আগে আরও এক ব্যবসায়ীর কাছ থেকে বিনিয়োগের অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
বিপাকে সোহম চক্রবর্তী
বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
