জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার উলামা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে মাওলানা জামিল আহমদ আনসারীকে সভাপতি, মাওলানা মাহতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুল জব্বারকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বৎসরের জন্য ৫৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় মাওলানা জামিল আহমদ আনসারীর সভাপতিত্বে সম্মেলনে জেলার উলামায়ে কেরাম ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নবগঠিত কমিটি জেলার তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদার এবং দ্বিনি ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তাদের।
মৌলভীবাজার জেলা জমিয়তের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে
বাংলারজমিন
৩ ঘন্টা আগে
১৫ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ৬ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
