নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

দিনাজপুরের চিরিরবন্দরের আত্রাই নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম ওরফে মুন্না নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আত্রাই নদীর শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্না উপজেলার খছিরতপাড়ার শফিকুল ইসলামের ছেলে এবং ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জানা গেছে, মুন্না তার এক বন্ধুকে নিয়ে শ্মশান ঘাট এলাকার আত্রাই নদীতে গোসল করতে নামে। এ সময় তার বন্ধু সাঁতরে নদীর অপর প্রান্তে উঠে দেখেন মুন্না নদীতে নেই। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে মুন্নাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না একজন নিয়মিত ও মেধাবী ছাত্র ছিল। আগামী বছর তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।